অপহরণ-চাঁদাবাজি: এনসিপির যুব শক্তি নেতাসহ পাঁচজন কারাগারে

দিনাজপুর প্রতিনিধি

আইন-আদালত

2026-07-07T18:12:48+06:00
2026-07-07T18:12:48+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
অপহরণ-চাঁদাবাজি: এনসিপির যুব শক্তি নেতাসহ পাঁচজন কারাগারে
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:১২ পিএম 
অপহরণ-চাঁদাবাজি: এনসিপির যুব শক্তি নেতাসহ পাঁচজন কারাগারে
দিনাজপুরে একজন কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় এক নেতাসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাদের দিনাজপুর আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাতীয় যুব নাগরিক শক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন (২৯), সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম (২২), আজমির হোসেন (২২), সমজিদুল মিনহাজ (২১) এবং হৃদয় হোসেন (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের খোশালপুর পুকুরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আব্দুস সামাদকে গত রবিবার রাতে শহরের গোপালগঞ্জ পাঁচমাইল এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মারধর করে পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় আব্দুস সামাদের ছেলে মো. মামুন (৩৬) কোতোয়ালি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার বিকেলে গোর-এ-শহীদ বড় মাঠ এলাকা থেকে আব্দুস সামাদকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের থানায় নেয়ার সময় তাদের ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। পরে সোমবার রাতে মামুন বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন।

আটকের পর এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা থানার ভেতর থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত দিনাজপুর সদর থানা এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ সময় পুলিশের পাশে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নূরনবী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অপহরণ ও মুক্তিপণ দাবির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]