আলিমে রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো মাদ্রাসা বোর্ড

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-07T17:59:52+06:00
2026-07-07T17:59:52+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
আলিমে রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো মাদ্রাসা বোর্ড
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম 
আলিমে রেজিস্ট্রেশন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো মাদ্রাসা বোর্ড
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৭) আলিম শ্রেণির যেসব শিক্ষার্থী এখনো কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে পারেনি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের জন্য বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন বোর্ডের ইএসআইএফ পূরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, আজ ৭ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ইএসআইএফে এন্ট্রি করা যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ফি জমা দেওয়া ও তথ্য এন্ট্রির ক্ষেত্রে মাদ্রাসাগুলোকে বোর্ডের www.ebmeb.gov.bd পোর্টালে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পরই নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য এন্ট্রির সুযোগ চালু হবে এবং এরপর সতর্কতার সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে উল্লেখ করা হয়, এমতাবস্থায় শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংক্রান্ত ভুল সংশোধনের অনলাইন কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। আর অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৫০ টাকা পাঠ বিরতি ফি সহ মোট ৮৩৫ টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছে বোর্ড।

এছাড়া রেজিস্ট্রেশন ফি জমা বা ইএসআইএফে তথ্য এন্ট্রি করতে কোনো সমস্যা হলে অফিস সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৭১৫-৬১১৯৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বোর্ড।

জ/উ





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]