নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-07T14:08:31+06:00
2026-07-07T14:08:31+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৫ দফা দাবিতে সারাদেশে স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:০৮ পিএম 
সরকারি অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। মঙ্গলবার (৭ জুলাই) সংগঠনটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। পরে তা জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।

স্মারকলিপিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু, সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, পেশাগত মর্যাদা ও আইনগত স্বীকৃতি নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংগঠনটি জানায়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত কর্মপরিধির আলোকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু করা প্রয়োজন। পাশাপাশি সরকারি চাকরিতে ১০ম গ্রেড বাস্তবায়ন, শূন্য পদে দ্রুত নিয়োগ, নতুন পদ সৃষ্টি এবং ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদিত ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দক্ষতা ও প্রশিক্ষণ কাজে লাগানো হলে দেশের দন্তস্বাস্থ্য খাত আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে দেশের দন্তস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের জন্য সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন চালু হলে একদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষ কম খরচে মানসম্মত প্রাথমিক দন্তস্বাস্থ্যসেবা পাবেন।

তিনি আরও বলেন, এতে সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে এবং দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে। বাংলাদেশ ডেন্টাল পরিষদ শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]