কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়ে নকআউটে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-28T10:05:49+06:00
2026-06-28T13:56:39+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়ে নকআউটে পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
⏲ ১০:০৫ এএম | ২৮ জুন, ২০২৬ | রোববার
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়ে নকআউটে পর্তুগাল
২০২৬ ফিফা বিশ্বমঞ্চে গ্রুপ ‘কে’-এর শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচের এই ফলের মাধ্যমে রানার্সআপ হিসেবে নকআউট পর্ব তথা ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

অন্যদিকে, তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠেছে কলম্বিয়া। একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে ডিআর কঙ্গো।

গোলশূন্য ড্র হলেও পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও আক্রমণাত্মক ফুটবলের ছাপ। শুরু থেকেই দুই দল পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। বিশেষ করে কলম্বিয়া পুরো ম্যাচজুড়ে আক্রমণে বেশি সক্রিয় ছিল। ম্যাচে পর্তুগালের ১৩টি শটের বিপরীতে কলম্বিয়া নেয় ২৪টি শট।

ম্যাচের শেষ দিকে দাভিনসন সানচেজ বল জালে পাঠিয়ে কলম্বিয়াকে এগিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করলে স্বস্তি ফিরে পায় পর্তুগাল শিবিরে।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ বাড়াতে কোচ রবার্তো মার্তিনেজ দুটি পরিবর্তন আনেন। রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর জায়গায় মাঠে নামেন দিয়োগো দালোত ও জোয়াও নেভেস। পরিবর্তনের পর পর্তুগাল আক্রমণে কিছুটা গতি আনলেও কলম্বিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি।

এই ড্রয়ের ফলে নকআউট পর্বে পর্তুগালের প্রতিপক্ষ হয়েছে ক্রোয়েশিয়া। ফলে ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচের বহুল প্রতীক্ষিত লড়াই দেখার জন্য।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত