ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন।

2026-10-02T14:49:18+06:00
2026-10-02T14:49:18+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৪৯ পিএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ সাত আরোহীর মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


জ/রা


  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নিহত  সারাদেশ  ময়মনসিংহ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত