নেইমারের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভিনিসিয়ুস, “আমাদের আইডল ফিরে এসেছে”

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-25T13:43:01+06:00
2026-06-25T13:43:01+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
নেইমারের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভিনিসিয়ুস, “আমাদের আইডল ফিরে এসেছে”
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৪৩ পিএম 
নেইমারের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভিনিসিয়ুস, “আমাদের আইডল ফিরে এসেছে”
অবশেষে চলতি বিশ্বকাপে মাঠে ফিরেছেন ব্রাজিল ফুটবল দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ব্রাজিল শিবিরে, যেখানে সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র তাকে “আইডল” বলে অভিহিত করেন।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তখন ব্রাজিল ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করার উল্লাসে ছিল। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে প্রথম দুটি ম্যাচ মিস করার পর এই ম্যাচেই বিশ্বকাপে মাঠে নামেন নেইমার। এর আগে ব্রাজিল দল জানিয়েছিল, তিনি সম্পূর্ণ ফিট এবং খেলার জন্য প্রস্তুত।

শুরুর একাদশে না থাকলেও কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনা অনুযায়ী বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয়। দ্বিতীয়ার্ধে ওয়ার্ম-আপ শুরু করার সময় থেকেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মাঠে প্রবেশের পর বল স্পর্শ করতেই দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম।


ম্যাচ শেষে ভিনিসিয়ুস জুনিয়র বলেন, “এটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের আইডল ফিরে এসেছে। সে সবসময় কঠোর পরিশ্রম করেছে এবং ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরেছে। আমরা আশা করি সে পুরো টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে।”

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি বলেন, নেইমার সম্পূর্ণ প্রস্তুত এবং অনুশীলনে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তার প্রত্যাবর্তনে দল আরও শক্তিশালী হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ৩৪ বছর বয়সি নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে তার গোল সংখ্যা ৭৯। তিনি এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ৮টি গোল করেছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]