নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-25T12:34:45+06:00
2026-06-25T12:34:45+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ঢাকা–তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম 
বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদারে ঢাকা–তেহরান সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব তুলে ধরেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরও সম্প্রসারিত হবে। তিনি এ উদ্যোগকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও জানান, দুই দেশের বিদ্যমান বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন।

বৈঠকে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও খাদ্যপণ্য আমদানির সম্ভাবনা এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই মত প্রকাশ করেন যে, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে, যা দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে সহায়ক হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]