অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-06-23T11:07:59+06:00
2026-06-23T16:12:19+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
বিশ্ববাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:০৭ এএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৪:১২ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন দেখা দিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনার কারণে মূল্যবান ধাতুটির ওপর চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৪২.৬১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ শতাংশ কমে ৪,১৬০.২০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, ডলারের শক্ত অবস্থান ও সুদের হার বাড়ার প্রত্যাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম কমে কিছুটা সহায়তা পেলেও শক্তিশালী ডলারের কারণে স্বর্ণ সেই সুবিধা ধরে রাখতে পারছে না।


তিনি আরও বলেন, সুদের হার বাড়ার সম্ভাবনায় ডলার আরও শক্তিশালী হচ্ছে, ফলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করেছে বলে জানা গেছে। নবগঠিত শান্তি চুক্তির প্রথম দফা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.০৫ ডলার, প্লাটিনামের দাম ১.৯ শতাংশ কমে ১,৬৪৬.৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ কমে ১,২৪২.৭৫ ডলারে নেমে এসেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]