সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশের দুই পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ৭২৩ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯৯ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৪ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো-আইপিডিসি, মালেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, সায়হাম কটন, ইভেন্সি টেক্সটাইল, এনভয় টেক্সটাইল ও অরগান ডেনিম।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
আজ বৃহস্পতিবার সিএসইতে শেয়ার ও ইউনিটের মোট ১৫ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩১ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
জ/উ