টুঙ্গিপাড়ায় সপ্রাবি প্রধান শিক্ষকের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-21T11:56:18+06:00
2026-06-21T16:09:43+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
টুঙ্গিপাড়ায় সপ্রাবি প্রধান শিক্ষকের লাশ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ১১:৫৬ এএম | ২১ জুন, ২০২৬ | রোববার
টুঙ্গিপাড়ায় সপ্রাবি প্রধান শিক্ষকের লাশ উদ্ধার
জেলার টুঙ্গিপাড়া উপজেলার  ৪০ নং পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায়ের লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার ভোরে তার লাশ পরিবারের সদস্যরা প্রথমে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় গতকাল শনিবার গভীর রাতে কোনো এক সময় নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ওই প্রধান শিক্ষকের বাড়ী উপজেলার দাড়িয়ারকুল গ্রামে। তার এ অস্বাভাবিক অকাল মৃত্যুর খবরে শিক্ষা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় পারিবারিক বিবাদের কারনে আত্মহত্যা করতে পারেন। তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। ভোরে ঘরের মধ্যে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তার লাশ নামিয়ে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী জানিয়েছেন ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে প্রেরন করা হয়েছে। কেউ আত্মহত্যার ঘটনায় অভিযোগ করেনি। লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায়ের মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রিপোর্ট মোতাবেক পুলিশ দায়িত্ব পালন করবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত