দুর্নীতির মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-21T14:05:14+06:00
2026-06-21T14:05:14+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
দুর্নীতির মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:০৫ পিএম 
দুর্নীতির মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে প্রায় ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান।


দুদকের অভিযোগে বলা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায় করেন। নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ নেওয়ার মাধ্যমে প্রায় ১১৯ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এসব অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে, যা দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইন অনুযায়ী অপরাধ। এর আগে গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডে নেওয়া হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]