নিউজ ডেস্ক

শিক্ষা

2026-06-21T13:30:06+06:00
2026-06-21T13:30:06+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষা
এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩০ পিএম 
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের প্রস্তুতি নিয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আগামী বুধবার (২৪ জুন) রাজধানীতে অনুষ্ঠিত হবে এ সভা। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন। সভায় ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেবেন।


পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত এইচএসসি-সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সভায় উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধও জানানো হয়েছে।

জ/উ





Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]