স্কটল্যান্ড ম্যাচে ফিরতে পারেন নেইমার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-20T10:48:56+06:00
2026-06-20T10:48:56+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
স্কটল্যান্ড ম্যাচে ফিরতে পারেন নেইমার
স্পোর্টস ডেস্ক
⏲ ১০:৪৮ এএম | ২০ জুন, ২০২৬ | শনিবার
স্কটল্যান্ড ম্যাচে ফিরতে পারেন নেইমার
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দলে ফিরতে পারেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

পায়ের ডিমের চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি। পরে পুনর্বাসনের জন্য তাকে নিউ জার্সিতে রাখা হয়।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে এবং সোমবার থেকে দলের সঙ্গে যোগ দেবে। আমরা আশা করছি স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে।’


ব্রাজিল শিবিরে এই খবর স্বস্তি এনে দিয়েছে। কারণ হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই হ্যামস্ট্রিং চোটে পড়েছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। তার চোটের অবস্থা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন আনচেলত্তি।

বিশ্বকাপে ব্রাজিল শুরু করেছিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে নকআউট পর্বের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে সেলেসাওরা। এ অবস্থায় নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিল দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ/ই



Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত