রেফারিং নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-20T12:26:15+06:00
2026-06-20T12:26:15+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
রেফারিং নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:২৬ পিএম 
রেফারিং নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ
২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। ৩-০ গোলের পরাজয়ের পর দলটি ফিফার রেফারি কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। অভিযোগপত্রে ম্যাচের প্রথমার্ধের একটি ঘটনাকে বিশেষভাবে উল্লেখ করেছে আলজেরিয়া। তাদের দাবি, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি ট্যাকলের ঘটনায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ঘটনাটি ঘটে আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে ঘিরে। এ সময় গ্যালারিতে থাকা আলজেরিয়ার সমর্থকেরা মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ম্যাচের রেফারি কোনো কার্ড প্রদর্শন করেননি।

পরে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি এবং আর্জেন্টিনাকে বড় জয় এনে দেন।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মার্চিনিয়াক। এর আগে ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। ওই ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]