মোংলা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-18T18:29:47+06:00
2026-06-18T18:29:47+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সুন্দরবনের নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে কোস্ট গার্ড
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:২৯ পিএম 
সুন্দরবনের নিরাপত্তা জোরদার, দস্যুতা দমন, মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় এলাকার সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাগেরহাটের চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, মাদক ও মানবপাচার প্রতিরোধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মহাপরিচালক আরও বলেন, সুন্দরবন অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দস্যুতা দমনে বর্তমান সরকারের নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।


কোস্ট গার্ডের দাবি অনুযায়ী, ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে দস্যু চক্রগুলো অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন’সহ কয়েকজন সদস্য আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়।

তিনি বলেন, জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়ীয়া স্থাপনের ফলে দস্যুদের লজিস্টিক ও সরঞ্জাম সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে, যার ফলে তাদের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

সম্প্রতি ওই এলাকায় কোস্ট গার্ড স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুন্দরবন ও উপকূলীয় এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখতে হবে। পাশাপাশি যেকোনো অপরাধমূলক তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সর্বদা দায়িত্ব পালন করে যাবে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]