বরগুনায় রিকশাচালকের মরদেহ উদ্ধার, জমি বিরোধে হত্যার অভিযোগ

বরগুনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-13T15:17:53+06:00
2026-06-13T15:17:53+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বরগুনায় রিকশাচালকের মরদেহ উদ্ধার, জমি বিরোধে হত্যার অভিযোগ
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:১৭ পিএম 
বরগুনায় রিকশাচালকের মরদেহ উদ্ধার, জমি বিরোধে হত্যার অভিযোগ
বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (রিকশাচালক) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (১২ জুন) রাতে মিজানুর রহমান তার রিকশা চার্জে রেখে পরিবারের সঙ্গে ঘুমাতে যান। পরে গভীর রাতে তিনি ঘর থেকে বাইরে বের হন। ভোরে স্থানীয়রা নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই অভিযোগ করে বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তার ধারণা।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]