আয়কর রিটার্ন দাখিলে নতুন সময়ভিত্তিক সুবিধা কাঠামোর প্রস্তাব

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-06-11T22:36:00+06:00
2026-06-11T22:36:00+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
আয়কর রিটার্ন দাখিলে নতুন সময়ভিত্তিক সুবিধা কাঠামোর প্রস্তাব
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:৩৬ পিএম 
আয়কর রিটার্ন দাখিলে নতুন সময়ভিত্তিক সুবিধা কাঠামোর প্রস্তাব
আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্ন দাখিলে সারাবছরব্যাপী সুযোগ চালুর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে সময়ভিত্তিক কর ছাড় ও অতিরিক্ত কর প্রদানের একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ উদ্যোগের কথা তুলে ধরা হয়। প্রস্তাবে বলা হয়েছে, করদাতারা নির্ধারিত সময় অনুযায়ী রিটার্ন দাখিল করলে কর ছাড় পাবেন, আর দেরিতে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

প্রস্তাব অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) সময়ে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা (যেটি কম) পর্যন্ত কর ছাড় পাবেন।

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর) সময়ে রিটার্ন দাখিলে কোনো অতিরিক্ত সুবিধা বা জরিমানা প্রযোজ্য হবে না। এ সময়ে করদাতাদের নির্ধারিত কর পরিশোধ করলেই হবে।

তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–মার্চ) সময়ে রিটার্ন দাখিল করলে করদাতাকে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ বা ৩ হাজার টাকা (যেটি বেশি) দিতে হবে।

অন্যদিকে, অর্থবছরের শেষ প্রান্তিক (এপ্রিল–জুন) সময়ে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত পরিশোধের বিধান রাখা হয়েছে।

সরকারি প্রস্তাবে বলা হয়েছে, এ ব্যবস্থা করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে উৎসাহিত করবে এবং কর প্রশাসন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সহায়তা করবে।

নতুন এই সময়ভিত্তিক কাঠামো কার্যকর হলে করদাতারা সারা বছর সুবিধাজনক সময়ে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জ/দি






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]