নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-06-08T18:00:07+06:00
2026-06-08T18:00:07+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
বিভিন্ন দেশে বাড়ছে খাদ্য পণ্য রপ্তানি : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:০০ পিএম 
বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কৃষি ও খাদ্যপ্রক্রিয়াজাত শিল্পের বিকাশের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কৃষিজ ও খাদ্যপণ্য বিশ্বের নানা দেশে রফতানি করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে রফতানিকৃত খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চা, শাকসবজি, ফলমূল, পানপাতা, তৈলবীজ, চিনি, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, ভোজ্য তেল, বিভিন্ন ধরনের কোমল পানীয় এবং সাদা ও হিমায়িত মাছ।

মন্ত্রী আরও বলেন, এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, ভারত, নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে নিয়মিত রফতানি করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ এবং নতুন বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের খাদ্যপণ্য রফতানি আরও বৃদ্ধি পাবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]