ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-05-19T09:26:11+06:00
2026-05-19T13:23:00+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:২৬ এএম | ১৯ মে, ২০২৬ | মঙ্গলবার
ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৫
Advertisement
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।  

পুলিশ জানায়, দুপুরে দুই কিশোর হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদে থাকা নিরপত্তাকর্মী হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। সেসময় বন্দুকধারীদের গুলিতে নিরপত্তাকর্মীসহ ৩ জন মুসল্লী নিহত হয়েছেন। 

পুলিশ আরও জানায়, ইসলামিক সেন্টারের কাছাকাছি একটি গাড়ি থেকে দুই কিশোর সন্দেহভাজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে এবং জানান, সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তারা জানায়, একটি অস্ত্রের ওপর ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী সংক্রান্ত লেখা পাওয়া গেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের পুলিশ প্রসাশন। 

জ/দি



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত