অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত রিট বৃহস্পতিবার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

2026-05-17T18:29:09+06:00
2026-05-17T20:17:46+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত রিট বৃহস্পতিবার
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:২৯ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৮:১৭ পিএম
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত রিট বৃহস্পতিবার
অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাস সময়কার কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে বৃহস্পতিবার (২১ মে) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে রবিবার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

পরে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্চনীয়। যাতে ভবিষ্যতে কোনও নির্বাচিত সরকার এসে ওভারথ্রো করতে না পারে। কোর্ট শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।

আইনজীবী মহসিন রশিদ সাংবাদিকদের বলেন, যা কিছু ঘটেছে তার পুরোপুরি তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ তিনি ইনস্ট্রাকশান (সরকারের থেকে) নেবেন। আমরাও চাই তিনি ইনস্ট্রাকশান নিয়ে আসুন। 





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]