বেনাপোল কাস্টমস ক্লাবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-17T14:17:12+06:00
2026-05-17T14:17:12+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বেনাপোল কাস্টমস ক্লাবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:১৭ পিএম 
বেনাপোল কাস্টমস ক্লাবে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্স ইন্সটিটিউট এবং যশোর হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একই সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি;নিরব ঘাতককে জয় করি। বিশ্ব উচ্চ  রক্তচাপ দিবস উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টায় বেনাপোল কাষ্টমস হাউসের ক্লাবে এক সেমিনার অনুষ্ঠিত হয়।  পরে সিপিআর পদ্ধতির ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বারডেম হাসপাতালের কার্ডিয়লজি বিভাগের প্রধান ও যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার এম এ রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডাক্তার এস এম হুমায়ুন কবির, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান ও বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মো. মুশফিকুর রহমান।

এসময় বক্তারা বলেন- ঘাতক ব্যাধিকে জয় করা খুবই দুরহ কাজ তারপরও আমাদেরকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রেখে সুস্থ থাকতে হবে। সুস্থ সকল জনগনের ব্লাড প্রেসার ১১০/৮০ মধ্যে সীমাবদ্ধ থাকা জরুরি তবে বয়স ভেদে ১৩০ সামান্য তারতম্য হতে পারে। তবে একজন মানুষের ব্লাড প্রেশার পরিমাপের ৩০ মিনিট আগে চা কফি খাওয়া বন্ধ এবং কমপক্ষে ৫ মিনিট চেয়ারে বসে থাকতে হবে। আর এ জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত জীবনযাপন প্রতিদিন নিয়ম করে হাঁটা ও খাদ্যভাসের পরিবর্তন। ধুমপান এবং তামাক সম্পুর্নরুপে বন্ধ করতে হবে এবং ওজন কমাতে হবে এবং প্রচুর পরিমাণ শাক সবজি খেতে হবে। কোন ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

নীরব ঘাতক হৃদরোগে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সিপিআর প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন।  সেমিনার শেষে ১০ জন সিএন্ডএফ এজেন্ট মালিক এবং ১০ জন কর্মচারিকে সিপিআর প্রশিক্ষণ প্রদান করেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]