আবারো আন্দোলনে যাচ্ছে রেলওয়ে প্রকল্পে কর্মরত গেটকিপাররা

চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-05T17:54:42+06:00
2026-05-05T17:54:42+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আবারো আন্দোলনে যাচ্ছে রেলওয়ে প্রকল্পে কর্মরত গেটকিপাররা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৪ পিএম 
আবারো আন্দোলনে যাচ্ছে রেলওয়ে প্রকল্পে কর্মরত গেটকিপাররা
চাকুরী রাজস্বের দাবিতে আগামী ১০ই মে ফের আন্দোলনে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে কর্মরত প্রকল্পের গেটকিপাররা। দীর্ঘ ৮ বছর বিভিন্ন সময়ে তাদের  চাকুরী রাজস্ব করার আশ্বাস দিয়েও বার বার সময়ক্ষেপন করছে বলে দাবি করেন গেটকিপাররা।

তারা বলেন, সরকারী চাকুরীর সকল নিয়ম মেনেই (পুলিশ ভ্যারিফিকেশন, মেডিকেল) তাদের চাকুরীতে নিয়োগ দেওয়া হয়, প্রথমে প্রকল্পটি ২ বছরের মেয়াদ বলা থাকলেও প্রতি বছর বছর মেয়াদ বাড়িয়ে ৮ বছরে এসে দাঁড়িয়েছে। এরই মাঝে অনেকের সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গিয়েছে, তারা এখন চরম হতাশায় দিন কাটাচ্ছে।

তারা আরও জানান, চাকুরীর শুরু থেকেই তাদের যে বেতন ধরা হয় ১৪৪৫০ টাকা আট বছরেও তাদের কোন বেতন বাড়ানো হয়নি। বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে এইরকম বেতন বৈষম্য আছে। এরই মাঝে সল্প বেতন, দুশ্চিন্তা, চাকুরীর অনিশ্চয়তা নিয়ে ইতিমধ্যে ২ জন আত্নহত্যা ও ১৬ জন স্ট্রোকজনিত কারনে মারা গিয়েছে।


একজন গেইটকিপার বলেন, আমরা রাতদিন কষ্ট করে রেলের চাকা সচল রাখি অথচ আমরা গেইটকিপারা সব সময় অবহেলার শিকার হয়। অফিসার কাচ থেকে এই অল্প বেতনে পরিবার পরিজন নিয়ে চলতে আমাদের কষ্টের শেষ নাই। অতি দূত আমাদের চাকরি রাজস্ব চাই গেটকিপার নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায় তারা আগামী ১০ তারিখ কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। যদি কোন সুরাহা না করে তবে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আমরন অনশনে বসবেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]