নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-25T10:14:28+06:00
2026-04-25T10:14:28+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:১৪ এএম 
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন। শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

এদিকে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২২ এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যু হয়।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এর গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]