সিরাজগঞ্জে বৃদ্ধকে হত্যা করে ভ্যান ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-21T16:18:35+06:00
2026-04-21T16:18:35+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে বৃদ্ধকে হত্যা করে ভ্যান ছিনতাই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:১৮ পিএম 
সিরাজগঞ্জে বৃদ্ধকে হত্যা করে ভ্যান ছিনতাই
সিরাজগঞ্জের সলঙ্গায় জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যান চালককে হত্যার পর লাশ নদীর ধারে ফেয়ে রেখে অটোভ্যান ছিনতাই করা হয়েছে।

মঙ্গলবার সকালে সলঙ্গা থানা পুলিশ কালিকাপুর এলাকায় ফুলজোর নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করেছে। জাহের আলী আকন্দ সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় জাহের আলী অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সংবাদ পেয়ে সকালে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরো জানান, অটোভ্যান ছিনতাইয়ের পর ওই বৃদ্ধাকে হত্যা করে দুস্কৃতিকারীরা লাশ নদীর ধারে ফেলে রেখে চলে গেছে। ইতোমধ্যে অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। আসামীদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারে অভিযান চলছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]