সিরাজগঞ্জে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ; ব্যবসায়ীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-21T16:07:44+06:00
2026-04-21T16:07:44+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ; ব্যবসায়ীর কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:০৭ পিএম 
সিরাজগঞ্জে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ; ব্যবসায়ীর কারাদণ্ড
সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করেছে। এ সময় অবৈধ তেল ব্যবসায়ীকে  তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার  সেনগাতী বাজারে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, অবৈধভাবে ডিজেল মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনগাতী বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়।


এ সময় তার দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে তেলগুলো  ডিলারের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। অবৈধ তেল মজুদ করায় ব্যবসায়ী রবিউল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে তিনদিনের কারাদন্ড দেয়া হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]