আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-04-21T13:55:21+06:00
2026-04-21T13:55:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৫৫ পিএম 
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল
আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আগামী ২৮ এপ্রিল। মঙ্গলবার (২১ এপ্রিল) মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও সবপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় তা পিছিয়ে এই দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

২০১৬ সালের ১৫ জুন আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১১ জনকে খালাস দেন বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। সে সময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

২০০৫ সালে ১৬ এপ্রিল বিচারিক আদালত নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এ ঘটনায় তার ভাই টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]