তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-18T15:56:16+06:00
2026-04-18T15:56:16+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
২ বছর ধরে তালাবদ্ধ; তাড়াশ মডেল মসজিদ নামাজের জন্য উন্মুক্ত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ পিএম 
সিরাজগঞ্জের তাড়াশে ২ বছর ধরে তালাবদ্ধ মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার জুমআ নামাজের আগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক মসজিদটির উদ্বোধন করেন।

সূত্র মতে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে তাড়াশ পৌর শহরের হেলিপ্যাড ময়দানের দক্ষিণ পাশে নির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজ শেষ হওয়ার ২ বছরের বেশী সময় পেরিয়ে গেলেও ছিল তালা বদ্ধ। ফলে মসজিদে প্রবেশ করতে পারেনি কোন মসুল্লী। শুরু হয়নি নামাজ। এ নিয়ে মুসল্লীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছিল।

এবিষয়ে দৈনিক জবাবাদিহি, দৈনিক আমাদের সময়-সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। ফলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উদ্যেোগে খতিব, মোয়াজ্জিন, খাদেম সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে, পরিস্কার-পরিচ্ছন্ন করে শুক্রবার উদ্বোধন করা হয় মসজিদটি।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তর‌্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাধারন সম্পাদক এটিএম আমিনুর রহমান,খতিব ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পৌর বিএনপির সদস্য সচিব আঃ বারিক খন্দকার।

স্থানীয় মুসুল্লী আলহাজ নজরুল ইসলাম,আজাদ আলী. মিজানুর রহমান মজনু, জাকির হোসেন, আক্কা আলী, শহিদুল ইসলামসহ শতাধিক মসুল্লী অত্যাধুনি মসজিদটিতে নামাজ অদায় করতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]