নেত্রকোণায় জ্বালানি বিতরণে ডিজিটাল কার্ড বাধ্যতামূলক, ১৮ এপ্রিলের পর মিলবে না তেল

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-13T13:45:16+06:00
2026-04-13T13:45:16+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় জ্বালানি বিতরণে ডিজিটাল কার্ড বাধ্যতামূলক, ১৮ এপ্রিলের পর মিলবে না তেল
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পিএম 
নেত্রকোণায় জ্বালানি বিতরণে ডিজিটাল কার্ড বাধ্যতামূলক, ১৮ এপ্রিলের পর মিলবে না তেল
নেত্রকোণায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু করা হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের কার্ড সংগ্রহ সম্পন্ন করতে বলা হয়েছে।

সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই ব্যবস্থার আওতায় নিবন্ধিত কার্ডধারী ছাড়া অন্য কেউ জ্বালানি সংগ্রহ করতে পারবেন না। একবারে সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পরবর্তীবার তেল নিতে হলে সংশ্লিষ্ট যানবাহনের মাইলেজের তথ্য দেখাতে হবে।


জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে সংরক্ষণ করা হবে এবং কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হবে। এতে জ্বালানি বিতরণে অনিয়ম, অপচয় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ১৮ এপ্রিলের পর থেকে ডিজিটাল ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও কার্ড সংগ্রহ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


ডিজিটাল ফুয়েল কার্ড পেতে আবেদনকারীদের যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি এবং রক্তের গ্রুপের তথ্য জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে fuelcardnetrokona.com ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনবে এবং সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও আধুনিক করবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]