যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-04-01T15:39:08+06:00
2026-04-01T15:39:08+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে
নিউজ ডেস্ক
⏲ ৩:৩৯ পিএম | ১ এপ্রিল, ২০২৬ | বুধবার
যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভিএমপি আল্ট্রাস্যাক্স-২ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-০৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভিএমপি আল্ট্রাস্যাক্স-২ জাহাজ চট্টগ্রাম বন্দরের  বহির্নোঙরে পৌঁছেছে।

এর আগে জিটুজি-০৩ চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ টন গম দেশে পৌঁছায়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পাশাপাশি দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।


বাংলাদেশ এরই মধ্যে সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জিটুজি-০১ও ০২ চুক্তির আওতায় আমদানি করা সব গম দেশে পৌঁছেছে। জিটুজি-০১ এর আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন গম এবং জিটুজি-০২ এর আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম আমদানি করা হয়।

দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টন। ফলে চাহিদা পূরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত