নরসিংদীতে চিকিৎসকদের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

স্বাস্থ্য

2026-03-30T14:08:35+06:00
2026-03-30T14:08:35+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
স্বাস্থ্য
নরসিংদীতে চিকিৎসকদের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:০৮ পিএম 
নরসিংদীতে চিকিৎসকদের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
মহিলাদের প্রজননতন্ত্রের বিশেষ এক ধরনের রোগ এন্ডোমেট্রিয়সিস নির্ণয় ও এর আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার নরসিংদী ক্লাব অডিটোরিয়ামে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোলোজিক্যাল সোসাইটি (ওজিএসবি) এর ব্রাহ্মণবাড়ীয়া-নরসিংদী শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজিএসবি এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. ফিরোজা বেগম। আরও উপস্থিত ছিলেন ওজিএসবির ব্রাহ্মণবাড়ীয়া-নরসিংদী শাখার উপদেষ্টা প্রফেসর ডা. ফরিদা ইয়াসমিন, ওজিএসবির মেম্বার সেক্রেটারি ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুসাররাত সুলতানা।


ডা. শাকিলা শারমিনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রুবিনা আক্তার এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা রুনা। 

সেমিনারে এন্ডোমেট্রোসিস আক্রান্ত রোগীদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রশ্নোত্তর পর্বে রোগীদের বিভিন্ন সমস্যার সমাধানের গাইডলাইন দেয়া হয়। সবশেষে ব্রাহ্মণবাড়ীয়া-নরসিংদী ব্রাঞ্চের সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার সাহার ধন্যবাদ প্রস্তাবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এই অনুষ্ঠানে ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৬০ জন গাইনি চিকিৎসক অংশগ্রহণ করেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]