নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-28T15:43:17+06:00
2026-03-28T15:43:17+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংসদীয় কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এতে বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে করণীয় নির্ধারণ করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

এদিকে, একই দিনে বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক হবে। এতে বিএনপি সংসদীয় দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে।


উল্লেখ্য, এসব অধ্যাদেশের বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হয়ে তা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদের কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে নানা প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

জ/উ





Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]