সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দিচ্ছেন হামজা

অনলাইন ডেস্ক

খেলাধুলা

2026-03-15T20:48:00+06:00
2026-03-15T20:48:00+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দিচ্ছেন হামজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম 
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দিচ্ছেন হামজা
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করবে বাংলাদেশ। আগেই বিদায় নেওয়া হামজা-শামিতদের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা।

তারপরও আন্তর্জাতিক ম্যাচ বলে কথা! ভালো একটা ফল নিয়ে এশিয়ান কাপের বাছাই শেষ করার লক্ষ্যে বাফুফে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে হামজাদের জন্য একটি ফিফা ফ্রেন্ডলি আয়োজন করেছে। সিঙ্গাপুর যাওয়ার পথে ক্যাবরেরার দল সফর করবে ভিয়েতনাম। সেখানে ২৬ মার্চ প্রীতি ম্যাচটি খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। পরের দিন চলে যাবে সিঙ্গাপুর।

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের প্রস্তুতি শুরু হবে সোমবার ক্যাম্প শুরুর মাধ্যমে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই দুই ম্যাচের ঢাকার ক্যাম্পের জন্য ডেকেছেন ২৮ জনকে। মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী যোগ দেবেন ভিয়েতনামে।

প্রবাসী খেলোয়াড় শামিত সোম, জায়ান আহমেদ এবং ফাহামেদুল ইসলাম ক্যাম্পের প্রথম দিনই যোগ দেবেন। সোমবার শামিত-ফাহামিদুলরা ঢাকায় আসবেন। একই দিন আসবেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও।

ঢাকায় চারদিন অনুশীলন করে ২০ মার্চ দল ভিয়েতনাম যাবে। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে ১ এপ্রিল দল দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা।

আমন্ত্রণপ্রাপ্ত ফুটবলারর হচ্ছেন-
মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান মানিক, ইসা ফয়সাল, শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, শামিত সোম, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]