রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

নওগাঁর রাণীনগরে রুবাইয়া (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় দাড়ি দিয়ে আত্নহত‍্যা করেছে। আজ শুত্রবার সকালে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রুবাইয়া উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

2026-03-13T23:03:30+06:00
2026-03-13T23:03:30+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
⏲ ১১:০৩ পিএম | ১৩ মার্চ, ২০২৬ | শুক্রবার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
Advertisement
নওগাঁর রাণীনগরে রুবাইয়া (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় দাড়ি দিয়ে আত্নহত‍্যা করেছে। আজ শুত্রবার সকালে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রুবাইয়া উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল রাখালগাছী গ্রামের ব্যবসায়ী মাজেদুল ইসলাম রিপনের ২য় মেয়ে পাশ্ববর্তী মালশন গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সাথে প্রায় ৩বছর আগে বিয়ে হয়। বিয়ের ১বছর পর নাজমুল সৌদিতে চলে গেলে রুবাইয়া বেশি সময় বাবার বাড়িতেই অবস্থান করতো। 

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়িতে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা করে বলে রুবাইয়া এমন গুঞ্জন চলছে। এই সময় বাড়িতে কেউ ছিলো না। ব্যবসায়ী বাবা তার প্রতিষ্ঠান থেকে ইফতারের কিছু পর বাড়িতে এসে দেখতে পায় রুবাইয়া ঘরের দরজা বন্ধ করে রেখেছে। তাকে দরজা খোলার জন্য ডাকা-ডাকি শুরু করলে ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুবাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বলে জানান রুবাইয়ার বড় ভগ্নীপতি মোস্তাফিজুর রহমান। 

পরে রাণীনগর থানায় খবর দিলে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

এ ব্যাপারে রাণীনগর থানায় রুবাইয়ার বাবা মাজেদুল ইসলাম রিপন বাদি হয়ে একটি ইউডি মামলা করে। 

রাণীনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ইউডি মামলার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করি। পারিবারিক কিছু অশান্তি ও অত্যাধিক জেদের বসত রুবাইয়া গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত