সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-12T16:17:58+06:00
2026-03-12T16:17:58+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
নিউজ ডেস্ক
⏲ ৪:১৭ পিএম | ১২ মার্চ, ২০২৬ | বৃহস্পতিবার
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য দেওয়ার প্রতিবাদে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানান অধিবেশনের সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সঙ্গে সঙ্গে ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। চিৎকার করে রাষ্ট্রপতি যাতে বক্তব্য না দেন, সেই দাবি জানান তারা।

পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সংসদ সদস্যরা প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি জুলাইয়ের বিভিন্ন স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত