ঈদযাত্রা: আজ মিলছে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-09T09:56:03+06:00
2026-03-09T11:08:32+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ঈদযাত্রা: আজ মিলছে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫৬ এএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ১১:০৮ এএম
ঈদযাত্রা: আজ মিলছে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে আজ সোমবার (৯ মার্চ) সপ্তম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৯ মার্চের আন্তঃনগর ট্রেনগুলোতে ভ্রমণ করতে পারবেন।

বরাবরের মতো এবারও যাত্রীদের দুর্ভোগ কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

অঞ্চলভেদে টিকিট বিক্রির সময়— সার্ভারের ওপর চাপ কমাতে এবং যাত্রীদের সুবিধার্থে টিকিট বিক্রির সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাবে আজ দুপুর ২টা থেকে। যাত্রীরা রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারছেন।

টিকিট কেনা ও রিফান্ডের নিয়ম— রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে ঈদযাত্রার বিশেষ এই টিকিটগুলো কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। যারা কনফার্ম টিকিট পাবেন না, তাদের জন্য যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ 'দাঁড়িয়ে যাওয়ার' (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। সেদিন পাওয়া যাবে ২৩ মার্চের অগ্রিম টিকিট। এরপর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ বিক্রি করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।

উল্লেখ্য, একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

জ/দি






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]