চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: পরিবারের তৃতীয় সদস্যের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-24T17:29:48+06:00
2026-02-24T17:29:48+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: পরিবারের তৃতীয় সদস্যের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম 
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: পরিবারের তৃতীয় সদস্যের মৃত্যু
চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন দগ্ধ আরও একজন। এ নিয়ে দগ্ধ নয়জনের মধ্যে প্রাণ হারালেন তিনজন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুমনের (৪০) মৃত্যু হয়। 

তার চাচাতো ভাই মোহাম্মদ জামশেদ গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন জামশেদ। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।


জামশেদ বলেন, ‘পর্তুগালপ্রবাসী সুমন মাত্র দুই সপ্তাহ আগে পরিবারের সঙ্গে রমজান ও ঈদ উদযাপন করতে দেশে এসেছিলেন।’ নিহত সুমনের স্ত্রী ও দুই সন্তান বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে সুমনসহ তার পরিবারের দগ্ধ নয় সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। তবে ঢাকায় আসার পথেই শাওনের মা নূর জাহান বেগম রানীর মৃত্যু হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে নূর জাহানের ছেলে মো. শাওনও (১৬) মারা যান।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]