গাইবান্ধা প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-20T14:43:34+06:00
2026-02-20T14:43:34+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম 
গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুযারি) ভোর ৫ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনজন একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ঐ ভুক্তভোগির চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। এসময় ছিনতাইকারীর একজন পালিয়ে যায়। অপর দুইজন ছিনতাইকারীকে মারধর করে উপস্থিত লোকজন। এতে ঘটনাস্থলেই ২ ব্যক্তি  নিহত হয়। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায় নি। 

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম। তিনি মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যং একটি নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]