নেত্রকোণায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

নেত্রকোণায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলায় ভোটারদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা গেছে।

2026-02-12T17:00:54+06:00
2026-02-12T17:00:54+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম 
নেত্রকোণায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
নেত্রকোণায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলায় ভোটারদের মধ্যে স্বস্তি ও উৎসাহ দেখা গেছে। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোণায় মোট ভোটারের সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। এই ভোটাররা নেত্রকোণা–১ থেকে নেত্রকোণা–৫ পর্যন্ত পাঁচটি আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পাঁচটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

  বিষয়:   দেশজুড়ে  নেত্রকোণা  নির্বাচন  ভোটগ্রহণ 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]