ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দাম, এখন ভরি কত?

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-01-22T10:12:40+06:00
2026-01-22T10:12:40+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দাম, এখন ভরি কত?
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:১২ এএম 
ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দাম, এখন ভরি কত?
টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার ক্যাঙ্গারুর মতো বড় লাফ দেখা গেছে স্বর্ণের দামে। সবশেষ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগের দিনও ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানো হয়েছিল ২২ ক্যারেটের স্বর্ণের দাম।

পরপর দুই বড় লাফের পর দেশের বাজারে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে নতুন এ দাম। 

গতকাল বুধবার বাজুসের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা এখন ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


এদিকে সোনার দামের সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এবার নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫ দফা; কমানো হয়েছে বাকি ২ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]