দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-20T12:25:18+06:00
2026-01-20T12:25:18+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে : নুরুল হক নুর
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম 
গণঅধিকার পরিষদ সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হয়েছেন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে নুরের পক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে উপজেলার কতিপয় নেতা (দশমিনা-গলাচিপা বিএনপি) তা না মানায় উপজেলার কমিটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নুর আরও বলেন, আজকের দোয়া ও মিলাদে আওয়ামী লীগ, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, তার দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এ সময় নুর নির্বাচিত হলে পটুয়াখালী-৩ আসনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। দোয়া মিলাদ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির একাংশের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]