ফরিদপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-13T15:25:45+06:00
2026-01-13T15:25:45+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
আধিপত্য বিস্তার নিয়ে ৪ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম 
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ৪ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে মঙ্গলবার ভোর ৬ টা থেকে চলা এ সংঘর্ষ সকাল ১০ টা পর্যন্ত চলতে থাকে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বর্তমানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত দুদিন আগে কবির খাঁ পক্ষের শহীদ খাঁকে রাস্তার ওপরে বেধরক মারধর করে।এরপর এ নিয়ে গত দুদিনে দু'দফায় কবির খাঁর পক্ষের লোকজনের বসতঘর ভাঙচুর, লুটপাট চালায়। 

এর জের ধরে আজ মঙ্গলবার ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়ায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


স্থানীয়রা জানায়, গত দুদিন দু'দফায় হাবি তালুকদারের লোকজন অন্যায়ভাবে কবির খাঁর লোকজনকে মারধর ও বসতঘর ভাঙচুর চালায়। স্থানীয়দের দাবি, পুলিশ কার্যকর ভূমিকা নিয়ে পরিস্থিতি এমন হতো না। 

এ ঘটনায় এক পক্ষের নেতৃত্বদানকারী কবির মাতুব্বর জানান, পরশু তার পক্ষের লোকজনকে মারধর ও বসতঘরে হামলা, লুটপাট চালায় প্রতিপক্ষের হাবিবুর রহমান তালুকদারের লোকজন। সেই জের ধরে আজকে এ সংঘর্ষ হয়। 

হাবিবুর রহমান তালুকদারকে ফোন করা হলে তিনি রিসিভ করেন নি। তার পক্ষের শওকত হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ হয়। আজও সেই জেরেই সংঘর্ষ হয়। এতে ২ পক্ষের প্রায় ২০/৩০ জন লোক আহত হয়েছে। 

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]