ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও স্টাইলের কারণেও ভক্তদের কাছে বেশ পরিচিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব এই অভিনেত্রী প্রায়ই নিজের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। ছবিগুলোতে কমলা রঙের পোশাকে বিভিন্ন পোজে ক্যামেরার সামনে ধরা দেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে সাফাকে দেখা গেছে অরেঞ্জ স্লিভলেস গাউনে। খানিকটা খোলামেলা আবহের পোশাকে থাকলেও তার মেকআপ ও সাজসজ্জায় ছিল স্নিগ্ধতার ছোঁয়া। ডে-লাইট ইনডোর পরিবেশে তোলা ছবিগুলোতে সাফার উপস্থিতি ছিল একদিকে স্বাভাবিক, অন্যদিকে আকর্ষণীয়।
ছবিগুলো প্রকাশের পরপরই সেগুলো নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর রূপ ও স্টাইলের প্রশংসা করেছেন। ভালো লাগার প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি অনেকে সাফার প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নাটক, টেলিফিল্ম ও ওটিটি-বিভিন্ন মাধ্যমে নিয়মিত অভিনয় করছেন সাফা কবির। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও রয়েছে তার ব্যস্ততা। বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার পাশাপাশি বিনোদন অঙ্গনের নানা কাজে নিয়মিত যুক্ত থাকেন তিনি। নিজের কাজ এবং নতুন ফটোশুটের মুহূর্তও প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।
জ/উ