বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-29T08:33:52+06:00
2026-08-29T08:33:52+06:00
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
দুর্যোগের মধ্যেও ‘শিকার’ শুটিং শেষ, নিরাপদে দেশে ফিরলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:৩৩ এএম 
নেপালে আকস্মিক বন্যা, টানা বৃষ্টি, ভূমিধস ও ভূমিকম্পের মধ্যে শুটিংয়ে থাকা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম শেষ পর্যন্ত নিরাপদে বাংলাদেশে ফিরেছে।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে গিয়েছিলেন। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চললেও হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। অতিবৃষ্টিতে দেশটির বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। কোথাও সড়ক পানিতে ডুবে যায়, আবার কোথাও ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে শুটিং দ্রুত শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস জানান, নেপালে অবস্থানকালে পুরো টিম নিরাপদেই ছিল। তবে সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা কিছুটা চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, নেপালে থাকা অবস্থায় বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি এবং শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি লাগছে।

নেপালের দুর্যোগ পরিস্থিতি নিয়ে অপু বলেন, “এ দুর্যোগটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।”

তিনি আরও বলেন, “হতাহতরা হয়তোবা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন।”

নেপালের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, বড় ক্ষতির মুখে পড়া মানুষরাই সেই কষ্ট সবচেয়ে ভালোভাবে বলতে পারেন। সেখানে থেকে নেপালিদের কথা শুনেছেন এবং আজাহারি দেখেছেন বলেও জানান তিনি। তবে সেই অভিজ্ঞতা কীভাবে ভাষায় প্রকাশ করবেন, তা তাঁর জানা নেই বলে মন্তব্য করেন অভিনেত্রী।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]