স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-24T08:18:08+06:00
2026-08-24T08:18:08+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
লা লিগায় বার্সার গোলবন্যা, এলচেকে ৫-০ ব্যবধানে হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:১৮ এএম 
স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে এলচের মাঠে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হানসি ফ্লিকের দল।

বার্সার বড় জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ও তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেস। ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন নতুন সাইনিং করিম আদেইয়েমি। বদলি হিসেবে নেমে জোড়া অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অ্যান্থনি গর্ডন।

ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। প্রথমার্ধের শেষ দিকে তার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আদেইয়েমি।

বিরতির পর গর্ডনের দেওয়া দুই পাস কাজে লাগিয়ে রাফিনিয়া ও ফেরমিন লোপেস গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে জাভি এস্পার্তের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ফেরমিন।

এর আগে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও জয় দিয়ে লিগ অভিযান শুরু করেছে। এস্পানিওলের মাঠে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে হোসে মরিনহোর দল।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]