বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-17T14:03:17+06:00
2026-08-17T14:03:17+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
স্টান্ট করতে গিয়ে স্মৃতি হারালেন জেসমিন ভাসিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:০৩ পিএম 
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর তারকা জেসমিন ভাসিনের সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেত্রী। সম্প্রতি দুবাইয়ে জন্মদিন উদযাপন করতে গিয়ে অসুস্থ হওয়ার পর এবার ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে স্টান্ট করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপনের সময় তীব্র পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামের অন্ত্রের একটি গুরুতর সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

ওই অসুস্থতা থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই আরেকটি দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। জনপ্রিয় রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর শুটিংয়ে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

আঘাতের পর চিকিৎসকেরা তাকে টানা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। দুর্ঘটনার প্রভাবে সাময়িকভাবে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেন জেসমিন। এর ফলে তার পুরোনো অনেক স্মৃতিও মনে করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে জেসমিন বলেন, স্টান্টটি শেষ করার পর ঠিক কী ঘটেছিল, তা তার মনে ছিল না। জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেটিও তিনি কল্পনা করেননি। ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও সেই সময়ের সব স্মৃতি এখনো পুরোপুরি ফিরে পাননি অভিনেত্রী।

জেসমিন জানান, দুর্ঘটনার সময়কার অনেক বিষয় এখনো তার স্মৃতির আড়ালে রয়ে গেছে। এ কারণে বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্নও।

তবে শারীরিক প্রতিকূলতার মধ্যেও মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছেন এই অভিনেত্রী। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সেই আতঙ্কের মুহূর্তগুলোর কথা মনে পড়লে এখনো অস্বস্তি বোধ করেন তিনি। তবে এই অভিজ্ঞতার পর নিজেকে আগের তুলনায় আরও মানসিকভাবে শক্তিশালী মনে করছেন জেসমিন ভাসিন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]