চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি নীলফামারীতে গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

দেশজুড়ে

রাজশাহীর চেক জাতিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে নীলফামারীতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি হাজারুল ইসলাম (৪২), তিনি জেলার ডিমলা উপজেলার মধ্য সাতনাই গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে।

2026-11-25T18:02:33+06:00
2026-11-25T18:02:33+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি নীলফামারীতে গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি
⏲ ৬:০২ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি-নীলফামারী প্রতিনিধি
Advertisement
রাজশাহীর চেক জাতিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে নীলফামারীতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি অভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি হাজারুল ইসলাম (৪২), তিনি জেলার ডিমলা উপজেলার মধ্য সাতনাই গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে।

বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-১৩-এর মিডিয়া শাখা থেকে পাঠানো  অধিনায়ক পক্ষে বিপ্লব কুমার গোস্মামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৪ নভেম্বর রাত ১টার পরে সদর উপজেলার আরাজী কোকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী হাজারুলকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাজারুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার একটি চেক জালিয়াতি মামলা যার মামলা নং-৩০৪/২৩, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন তিনি।

এসআরবি-১৩ জানিয়েছে, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


  বিষয়:   নীলফামারী  চেক  জাতিয়াতি  গ্রেফতার  অভিযান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত