নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-22T13:14:21+06:00
2026-11-22T13:14:21+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৪ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশাবাদ জানান।

শ্রমমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি পক্ষ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান ও ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত