ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার আলমনগর মধ্যপাড়া জামে মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মসজিদে নামাজ আদায় শেষে বের হওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া তিনি নবীনগর থানার একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।