জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-09T11:39:25+06:00
2026-11-09T11:39:25+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৩৯ এএম | ৯ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
আগামী ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আনাতোলিয়ায় আয়োজিত ৩১তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তিনি।

আজ সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব বলেন, তুরস্ক সফরে বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরও জানান, জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মেলনে দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত