জয়পুরহাটে যৌথ অভিযানে যৌনকর্মীসহ ৪ জন মাদকব্যবসায়ী আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

‎জয়পুরহাট ব্যাটালিয়ন-২০বিজিবি, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১মহিলা যৌনকর্মী সহ ৪জন তালিকাভুক্ত মাদকব্যবসায়ী আটক হয়েছে।

2026-10-23T20:16:05+06:00
2026-10-23T20:16:05+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জয়পুরহাটে যৌথ অভিযানে যৌনকর্মীসহ ৪ জন মাদকব্যবসায়ী আটক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৮:১৬ পিএম | ২৩ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
জয়পুরহাটে যৌথ অভিযানে যৌনকর্মীসহ ৪ জন মাদকব্যবসায়ী আটক
‎জয়পুরহাট ব্যাটালিয়ন-২০বিজিবি, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১মহিলা যৌনকর্মী সহ ৪জন তালিকাভুক্ত মাদকব্যবসায়ী আটক হয়েছে।

‎আটককৃতদের নিকট থেকে ১৮০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২পিস কুপিজেসিক নেশার ইনজেকশন ,২টি স্মার্টফোন ও নগদ ১৩হাজার ১০টাকা জব্দ করা হয়েছে। ‎আটককৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য সর্বমোট-১লক্ষ ৫৭হাজার ৬শত ১০টাকা। 

‎আজ ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

‎আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচগ্রাম গ্রামের মোঃ নুর মোহাম্মদ মোল্লা ধলুর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৩৫), একই গ্রামের মোঃ আনসার আলীর পুত্র মোঃ সানোয়ার হোসেন (৩২) ও একই উপজেলার দেওগ্রাম গ্রামের মোজাম্মেল হকের পুত্র আঞ্জমান (৩২) এবং বগুড়া সদর উপজেলার চালোপাড়া গ্রামের মোঃ খালেক এর কন্যা যৌনকর্মী আফিয়া ফেরদৌসী মিম (২৫)। এরমধ্যে পুরুষ আসামিদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

‎বিজিবি জানায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম পুকুরপাড় নামক স্থানে শারদীয় দুর্গাপূজার উদযাপন পরবর্তী সময়ে কতিপয় চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নারীসহ মাদক সেবন ও আনন্দ-ফূর্তি করছে এবং তাদের নিকট বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। 

এমন সিভিল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে মহিলা সৈনিকসহ ২টি টহলদল, স্থানীয় পুলিশের ১টি দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১টি দলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই মাদকবিরোধী যৌথ ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের আটক ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।

‎এ ব্যাপারে আসামিদের হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


  বিষয়:   জয়পুরহাট  মাদক  অভিযান  গ্রেফতার  অধিদপ্তর 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত